Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৫, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ

সড়কে পড়ে থাকা ৯০ বছরের বৃদ্ধেকে হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন ইউএনও

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা (মুরাদনগর) প্রতিনিধি : অসুস্থতা ও বয়সের ভাড়ে রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন পরিচয়হীন ৯০ বছরের একজন বৃদ্ধ । অর্ধমৃত অবস্হায় বারো দিন কোম্পানীগঞ্জ যাত্রী ছাউনিতে পড়েছিল লোকটি।

মারাত্মক অসুস্থ হয়ে পড়ে থাকায় লোকটির শরীরে পোঁকা ধরেছে। খবর পেয়ে গত বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) রাত ৯টায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান দ্রুত বৃদ্ধ লোকটিকে এ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কুমিল্লার মুরাদনগর উপজেলা এ ঘটনা ঘটেছে। মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার একদিন পর গতকাল শনিবার সকালে ওই বৃদ্ধের খোঁজ নিতে পুনরায় হাসপাতালে আসেন ইউএনও

গত শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের শুয়ে আছেন বৃদ্ধ। কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে কথা বলার শক্তি নেই তাঁর।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, অসুস্থ অবস্থায় বৃদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে আসেন ইউএনও স্যার ভর্তি করানোর পর ওই রোগীর সঙ্গে সার্বক্ষণিক থাকার কোনো লোক ছিল না।

তবে হাসপাতালে চিকিৎসা সেবার কোনোটার কমতি হয়নি। ওই বৃদ্ধ বেওয়ারিশ হিসেবে ভর্তি হয়েছেন। তাঁর পরিবার খোঁজ পেয়ে হাসপাতালে আসে। রোগী অনেকটা সুস্থ। তিনি নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান জানান, বৃদ্ধ লোকটির সার্বিক অবস্থা ভালো নেই। তাঁর চিকিৎসা চলছে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত সেবা দিচ্ছেন চিকিৎসকরা। লোকটির পরিবারের নিকট পৌঁছে দিতে চেষ্টা অব্যাহত।

প্রিন্ট করুন