Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৫, ২০২৪ , ৫:৫৭ অপরাহ্ণ

বায়রা লাইফ ইনসিওরেন্সের উন্নয়ন সভা গৌরনদীতে

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি,এএস,মামুন : বরিশালের গৌরনদী উপজেলা গেইট মাশাল্লা ভবনের ৩য় তলায় বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিঃ এর কার্যালয়ে রবিবার ইনসিওরেন্সের উন্নয়ন সভা বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ডি.এম.ডি. আল আমিন মিয়া নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুন খান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচারক বি.এম.শাহজাহান,সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ইউসুফ উদ্দিন, মানবাধিকার কর্মি সাংবাদিক এ,এস,মামুন, চিকিৎসক কে.এম.সায়েম প্রমুখ।

প্রিন্ট করুন