নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় কম্বল সহ এক যুবক আটক | Daily AjKaler Kontho

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় কম্বল সহ এক যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ৫:২১ অপরাহ্ন
নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় কম্বল সহ এক যুবক আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ-নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় কম্বল সহ মো. লিটন মিয়া (৩২) এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার গুদাম ঘর থেকে ৩১ পিচ ভারতীয় কম্বল জব্দ করা হয়।

আটককৃত মো. লিটন মিয়া উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ও চিনি নিয়ে ওমরগাঁও বাজার হয়ে খাসপাড়া গ্রামে একটি বাড়ীতে মওজুদ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খাসপাড়া নামক এলাকায় তল্লাশি চালিয়ে চোরাচালানের ৩১ পিস ভারতীয় কম্বলসহ ব্যবসায়ী মো. লিটন মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আটককৃতের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার বিকেলে আটককৃত মো. লিটন মিয়াকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।