গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : নানান কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের (মরার ভিটা) ১৩৫ শহীদের বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে পুষ্পস্তাবক অর্পণ করে করেন।
বেলা এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন।
গৌরনদী মডেল থানার অফির্সাস ইনচার্জ মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ,গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।
গৌরনদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম ফকির,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,উপজেলা নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম জহির,উপজেলা মানবাধিকার কর্মি ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন,উপজেলা একাডেমীক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন।
সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।সন্ধ্যায় সরকারি গৌরনদী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে শহিদদের স্বরণে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ সহ বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা।