জামাল কাড়াল বরিশাল : বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
নগরের ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ জেলা, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
অপরদিকে সার্কিট হাউসে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন।
