Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৪ , ৫:০৫ অপরাহ্ণ

পূর্বধলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ-নেত্রকোনার পূর্বধলায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ, শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার,

উপজেলা বিএনপির উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ মিয়া, জামায়াত ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীন, উপজেলা আনসার প্রশিক্ষক মোর্শেদ আলম, দৈনিক আমার দেশ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, বিএনপি নেতা আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর সাবেক আমীর নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, উপজেলা ইসলামী শিবির সভাপতি ওমর ফারুক।

আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা,শিক্ষক,বিজ্ঞানী,সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, চিত্রশিল্পীসহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।

এর আগে আলোচনায় সভার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

প্রিন্ট করুন