Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৪ , ৪:৩০ অপরাহ্ণ

কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : কন্যা সন্তান মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল।

পোস্টকার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।

সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।

প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী।

প্রিন্ট করুন