কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস, তীব্র শীতে কাবু দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ | Daily AjKaler Kontho

কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস, তীব্র শীতে কাবু দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৪, ২:৪১ অপরাহ্ন
কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস, তীব্র শীতে কাবু দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : শুক্রবার, পটুয়াখালীর কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। ঘন কুয়াশায় ঘনত্বে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। আজ সকাল নয়টা কুয়াকাটা-কলাপাড়ায় এ মৌসুমের সর্বনিম্ন ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম বিপাকে পড়েছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারে যাওয়া জেলেরা।

খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন হতদরিদ্ররা। কুয়াকাটার মম্বিপাড়া এলাকার দিনমজুর ইব্রাহিম বলেন, আজ সকালে রাজমিস্ত্রির কাজে যাওয়ার কথা ছিল কিন্তু তীব্র শীতের কারণে বেলা ১১ টার সময়ও যেতে পারিনি। এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেরেছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।