মাহমুদুল হাসান
স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘরে মল্লিকা পেট্রোল পাম্প এর সামনে বি আর টি বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে ও তিনজন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে জানা যায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে একটি বিআরটি বাস ও একটি অটো রিস্কার মুখোমুখি সংঘর্ষ ঘটে এ সংঘর্ষের ফলে অটো রিস্কা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে একজনের মৃত্যু ঘটে(মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা হয়নি) ও অটো রিক্সার অপর তিনজন আহত হয়।
বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।ঘটনার স্থান থেকে কিছু দূর দূরে যাবার পরে ঐ বাস চালক কে আটক করা হয়েছে।বর্তমানে চালক পুলিশ হেফাজতে ব্রাহ্মণবাড়িয়া থানায় আটক আছে।