কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি ও ছাত্র আন্দোলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এসময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গরীব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া, কুয়াকাটায় লুটপাট দখল ও সালিশ বানিজ্য করা।পৌরসভার ইজারার নামে ডিম,ডাব,গোস্ত,কাঁচা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা। উন্নয়নের নামে আত্মীয়-স্বজনদের দিয়ে টেন্ডার বাণিজ্য করা, কুয়াকাটায় সতর্কতামূলক সুরক্ষা কাজ প্রকল্পের আওতায় কুয়াকাটা সমুদ্র সৈকতের দুই কিলোমিটার সড়কের যাচাই-বাছাই ও মূল্য নিরূপণের অনুসন্ধান করেন দুদক।
এমনকি স্বৈরাচার সরকারের দোসর আনোয়ার গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পূর্বে খুনিদের স্বপক্ষে ছাত্র জনতার বিপক্ষে রাজপথে সশস্ত্র মহড়া দিয়ে ২৪ এর আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পেশ করেন। এমনকি ছাত্র জনতার পক্ষে ফেইসবুকে স্টাটাস দেয়ায় সাধারণ জনগণকে মারধর ও দোকান লুটপাট ও ভাঙচুর করেন।
যার প্রমাণ এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার এই অপকর্ম ধামাচাপা দিতে এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, দালাল ও ভূমিদস্যু আনোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপি ও বিএনপি নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বর্তমানে তিসনি রাখাইন হত্যা মামলার আসামি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, সাবেক মেয়রের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের লেখনীর মাধ্যমে খুনের দোসর আনোয়ার হাওলাদার কে আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।