Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১২, ২০২৪ , ৩:৪৬ অপরাহ্ণ

নওগাঁয় ওএমএস চালুর দাবীতে অবস্থান কর্মসূচি

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁয় স্বল্পমূল্যে খোলা বাজারে খাদ্যশস্য (ওএমএস) এর চাল ও আটা বিক্রি প্রায় চার মাস থেকে বন্ধ রয়েছে।

হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা জানান- পরিবর্তিত প্রেক্ষাপটের আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বল্প মূল্যে চাল ও আটা দিতো সরকার।

৫ই আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎই ১৫টি কেন্দ্র বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। এতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে চরম বিপাকে পড়েছেন তারা।

এর প্রতিবাদে বুধবার(১১ডিসেম্বর) সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।

পরে খাদ্য কর্মকর্তাদের আশ্বাসে সরে যান হতদরিদ্র ও নিম্ন আয়ের এসব সাধারণ মানুষ।দ্রুতই ওএমএস চালুর দাবী জানান তারা।

প্রিন্ট করুন