Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামে আজ শুরু হয়েছে বিজয় মেলা

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চলো দুর্জয় প্রাণের আনন্দে’ এই স্লোগান নিয়ে আজ বুধবার সকালে কাজীর দেউড়িতে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। আজ থেকে শুরু হওয়া বিজয় মেলা চলবে ১৬ই ডিসেম্বর রাত দশটা পর্যন্ত।৬ দিনব্যাপী এই মেলায় রয়েছে কথামালা, নাচ, গান, নাটক, আবৃত্তি, শিশু চিত্রাংকন, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।

মেলায় আরো রয়েছে দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, বৃক্ষ, ফুল, বইমেলাসহ নানান আয়োজন চট্টগ্রামে বিভিন্ন মেলার জন‍্য স্থায়ী মাঠের ব‍্যবস্থা করার ঘোষনা দেন বিভাগীয় কমিশনার আর মাঠে যাতে মেলা না হয় সে ব‍্যাপারে অনড় জানান জেলা প্রশাসক।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস‍্য সচিব জাহিদুল কবির কচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ বক্তব্য রাখেন।

প্রিন্ট করুন