Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৪ , ১০:৫১ পূর্বাহ্ণ

নওগাঁর মান্দায় বিভিন্ন অপরাধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁর মান্দা উপজেলার ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। আটককৃত গোলাম মোস্তফা (৪৬) উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে, দাঙ্গা-হাঙ্গামা, জবর দখল, টেন্ডার, চাঁদাবাজি, বালুমহালনিয়ন্ত্রণ, সাধারণ জনগণকে অন্যায়ভাবে আটক করে মারপিট, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারপিট করা সহ একাধিক মামলা রয়েছে।

অথচ, বিগত সরকারের সময়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বেপোরোয়া হয়ে ওঠেন তিনি। বিগত সময়ে মান্দা থানার জি আর মামলা নং-১০৯, ১৭৬, ১৭৯, ২২৪, ২৫৯।

বর্তমানেও ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতা সহ আইন শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন