সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড চালুর দাবিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কারখানার প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করা হয়।
বৈষম বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী ও জামালপুর শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড ও বৈষম বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯১ সালে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের সার উৎপাদন শুরু করা হয়। হঠাৎ গত ১৫ জানুয়ারি তিতাস গ্যাস বন্ধ করে দেওয়া হয়। ফলে কারখানায় অনির্দিষ্টকালের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
গত অর্থবছরে কারখানায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার বেধে দেওয়া লক্ষমাত্রা অর্জিত হয়নি। গত ১১ মাস ধরে গ্যাস সরবরাহ না থাকায় চলতি অর্থবছরেও কারখানায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। কারখানায় সার উৎপাদন না হওয়ায় গত ১১ মাসে ১ হাজার ১৪৭ কোটি টাকা ক্ষতি হয়েছে।
গ্যাস সরবরাহ সচল করে কারখানা চালুর দাবিতে আজ রোববার কারখানার প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের আহ্বায়ক মীর ইসহাক হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ীর ছাত্রনেতা আসাদুজ্জামান, আকুল মিয়া, ফরিদ সরকার প্রমুখ।
মীর ইসহাক হাসান বলেন, শিগগিরই যমুনা সার কারখানায় তিতাস গ্যাস সরবর সচল করে কারখানা চালুর দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।