Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৪ , ৫:৩৯ অপরাহ্ণ

নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মহিলার বয়স আনুমানিক ২৫বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(১০ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের দেড়-দুই’শ গজ পশ্চিমে দক্ষিণ ওড়া নামক স্থানে মহাদেবপুর-শিবপুর রাস্তার পাশে ছোটো ঝোপের ভেতর একটি মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা থানায় খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

প্রিন্ট করুন