Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৪ , ৫:২৪ অপরাহ্ণ

রাজশাহীর মারিন আশরাফী আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী : গত ৬ হতে ৯ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ভিয়েতনামের হালংবে তে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্টপোষকতায়- ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ এ ।

বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর রাজশাহী শাখা- রাজশাহী বিভাগীয় তায়কোয়নদো এসোসিয়েশন এর তায়কোয়ানদো খেলোয়াড় মারিন আশরাফী কিওরোগী ইভেন্ট (ফাইট) প্রতিযোগীতায় রৌপ্য পদক অর্জন করে। এছাড়াও তার ২০২৪ সালের বিগত প্রতিযোগীতা গুলিতে রয়েছে ২ টি স্বর্ণ , ১ টি রৌপ্য ও ২টি তাম্র পদক।

মারিন আশরাফী বলেন, প্রথমেই বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির তায়কোয়ানদো প্রশিক্ষক – মোঃ রাশিদুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই ।

তার অপরিসীম সহযোগীতা ও উচ্চ প্রশিক্ষণ না পেলে কিছুই সম্ভব ছিল না । আমার সপ্ন ভবিষ্যতে আমি একজন অলিম্পিক খেলোয়াড় হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশেকে সম্মানিত করবো।

প্রিন্ট করুন