গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য কে বুকে ধারন করে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানসহ নানা শ্রেনী-পেশার মানুষজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন। উপজেলা চত্বরে মানবন্ধন শেষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে দুনীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন মিয়া,প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার, এসএম জুলফিকার,সাংবাদিক মানবাধিকার কর্মি আবদুছ ছালেক মামুন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান,সাংবাদিক শামিম মীর প্রমুখ।