Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৪ , ২:০৩ অপরাহ্ণ

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ০২ মাদক কারবারি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের মধ্যে রাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা গাজা সহ ০২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গত সোমবার (০৯ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পিতা- পুত্রকে ১০পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মধ্য রাস্তা এলাকার মোহম্মদ হাজী আলম শেখের ছেলে পুলিশের সাবেক সদস্য মোহাম্মদ ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ শফিক শেখ( ২০) ।

পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বাসা থেকে ১০ পিছ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা, নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় অবৈধ মাদক কারবারি চালিয়ে আসছিল।

অভিযানে পিরোজপুর সদর উপজেলার সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।

প্রিন্ট করুন