Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৪ , ৪:০৮ অপরাহ্ণ

বরিশালে আন্তরর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল কাড়াল বরিশাল : বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগান নিয়ে দুর্নীতি দমন কমিশন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়। অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক যুগ্ম-সচিব খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মোজাহার আলী সরদার। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা দুর্নীতি বিরোধী কার্যক্রমসহ দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

প্রিন্ট করুন