Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৪ , ১২:১২ অপরাহ্ণ

এবি ব্যাংকের এমডির পদত্যাগ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বেসরকারি খাতের এবি ব্যাংকের এমডি তারিক আফজাল কানাডা থেকে পদত্যাগ করেছেন।ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ব্যাংকটির আজকের পরিচালনা পর্ষদের বৈঠকে তার পদত্যাগপত্রের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘ ছুটি শেষে ৮ ডিসেম্বর আফজালের যোগদান করার কথা ছিল।যোগদান না করে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে শারিরীক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন।

তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন।

প্রিন্ট করুন