Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৮, ২০২৪ , ১০:১৫ পূর্বাহ্ণ

বাউফলে বিএনপি’র জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখকঃ আজকালের কণ্ঠ

মহিউদ্দিন খান,পটুয়াখালী : পটুয়াখালী বাউফল উপজেলার ৭ নং বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩ঃ৩০ মিনিটের সময় জনসভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন আনিসুর রহমান বাবুল মৃধা সভাপতি বগা ইউনিয়ন বিএনপি।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আ: জব্বার মৃধা, আহবায়ক বাউফল উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল গণি শিকদার সিনিয়র যুগ্ন আহবায়ক বাউফল উপজেলা বিএন পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আপেল মাহমুদ ফিরোজ সদস্য সচিব বাউফল উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম মৃধা সদস্য বাউফল উপজেলা বিএনপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বশির আহমেদ পঞ্চায়েত সদস্য সচিব বাউফল উপজেলা যুবদল, এছাড়াও রয়েছেন বাউফল উপজেলা তাঁতি দলের সভাপতি জনাব জামাল মুন্সি সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাবুল শিকদার।

উক্ত জনসভায় নেতাকর্মীরা বলেছেন বিগত ১৭ বছরে বগা ইউনিয়নে কোন মিটিং মিছিল করতে পারেননি সৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসরদের কারণে, এখন তারা উন্মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পেয়েছেন ।

প্রধান অতিথি মোহাম্মদ মুনির হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দেশের গণঅভ্যুত্থান হয় এই ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ ফিরে পায়, তিনি আরো বলেন দীর্ঘ ছয় মাস তিনি কারা নির্যাতিত ছিলেন এবং বহু মামলা হামলার শিকার হয়েছেন তিনি বাউফলের জনগণের সেবা করতে চান, তাই সকলের কাছে দোয়া চেয়েছেন।

উক্ত জনসভায় বাউফল উপজেলা বিএনপি’র নেতাকর্মী সহ হাজার হাজার জনগণের উপস্থিতিতে শেষ হয় উক্ত জনসভা, পরবর্তীতে সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রিন্ট করুন