Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৫, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ

বাগেরহাটে গেজেট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ৯নং রাখালগাছি ইউনিয়ান শ্রমিক লীগের সাধারন সম্পাদক কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে গেজেট প্রকাশ করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়নের নিপীড়িত সর্বস্তরের জনসাধারন।

খুনি হাসিনার দোসর, আওয়ামী সন্ত্রাসী, দূনীতি বাজ, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হামলাকারী, মাদক সম্রাট, বিশিষ্ঠ অস্ত্র ব্যবসায়ী, ভুমি ও জলদস্যু মনিরুল ইসলাম ফারাজী কে রাখালগাছি ইউনিয়ান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে গেজেট প্রকাশ করায় বৃহস্পতিবার (৫ডিসেম্বর) দুপুরে ইউনিয়ানের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়নের সর্বস্তরের নিপীড়িত জনসাধারন।

সমাবেশে বক্তৃতা করেন মোঃ আরিফ শেখ, মোঃ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, মিজানুর রহমান রাজোন, মাহফুজুর রহমান বাবু, গোলজার খান,, সেলিম শেখ,মোস্তাকিম বিশ্বাস, সোহাগ, শফিকুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই গেজেট বাতিল করতে হবে। অন্যা থায় আরো বৃহত্বর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশ থেকে গেজেট বাতিল চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইউনিয়ানের শত শত নিপীড়িত জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন