Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ

নেত্রকোনার কলমাকান্দায় যৌথ অভিযানে ভারতীয় মদ সহ দুই জন আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোণার কলমাকান্দায় সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে।

কলমাকান্দা ঠাকুরাকোনা সড়কে রোববার বিকেলে যৌথ অভিযানে বাহাদুরকান্দা সড়কে লেঃ এ এম এন আকিব এর নেতৃত্বে চেকপোস্ট স্থাপন করে চেক পোস্ট এবং তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ০৮ বোতল বিদেশী মদ, দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ রফিক(২৮) একই ইউনিয়নের বটতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মুছা মিয়া (৩৫) ।

প্রিন্ট করুন