Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩, ২০২৪ , ৩:৪১ অপরাহ্ণ

জয়পুরহাট সীমান্ত হতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪ চোরাকারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন(১৪বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদবদ্রব্যসহ ৪চোরাকারবারি আটক।

গত সোমবার(২রা ডিসেম্বর) ৭ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৬ বোতল ভারতীয় মদ, ২টি পুরাতন মোটর সাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ডসহ মোট ৪ জন চোরাকারবারীকে আটক করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য- ২,৯৯,০০০/- টাকা।

আটককৃতরা হলেন, মোঃ ফিরোজ হোসেন(৩৮), পিতা-মোঃ আজাহার আলী, গ্রাম-পাটি আমলা। মোঃ মতিয়ার হোসেন(৩৫), পিতা-মোঃ তাজিম উদ্দিন, গ্রাম-চকমুলী। শ্রী পাউলুস হাসদা(২৭), পিতা-মৃত জিল্লু হাসদা, গ্রাম-চক নন্দল। এবং মিঠু হাসদা, পিতা-সরকার হাসদা, গ্রাম-চকনন্দল। আটককৃত সকলের থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁ।

প্রিন্ট করুন