Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৪ , ৫:০০ অপরাহ্ণ

জাটকা সংরক্ষণে পটুয়াখালীতে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ মেহেদী হাসান (বাচ্চু) পটুয়াখালী: পটুয়াখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের জুন মাসের ২০-২৫ তারিখ পর্যন্ত মোট ৮ মাসের জাটকা সংরক্ষণ কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভাটি আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

সভায় মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, “মৎস্য সংরক্ষণের জন্য মূল কাজ নদীতেই করতে হবে। কারণ, পরিবহন সেক্টরে আসার পর ছোট মাছগুলো বড় হওয়ার সম্ভাবনা আর থাকে না। নদীতে জাটকা রক্ষা করতে পারলে ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল হবে।

আমাদের দেশে সাধারণ জালে ছোট-বড় সব মাছই ধরা পড়ে। অথচ বিশ্বের অন্যান্য দেশে নির্দিষ্ট মাছ ধরার জন্য নির্দিষ্ট জাল ব্যবহার করা হয়। আমাদেরও এখন এই বিষয়ে কাজ করা প্রয়োজন।”

সংরক্ষণকালীন সময়ে জেলেদের সহায়তা প্রসঙ্গে বলেন, “জেলেদেরকে যে চাল বরাদ্দ দেওয়া হয়, তার মান সঠিকভাবে যাচাই করা উচিত। পাশাপাশি নগদ অর্থ সহায়তা কিছুটা বাড়ানোর দিকেও নজর দেওয়া প্রয়োজন।”

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জাটকা সংরক্ষণ কার্যক্রম পুরোপুরি সফল করা সম্ভব নয়, যদি আমাদের মধ্যে মানবিকতা বা সচেতনতার অভাব থাকে।

প্রিন্ট করুন