Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৪ , ৩:৩০ অপরাহ্ণ

আমাদের দেশের একমুঠো মাটি কাউকে দিবো না —– জামায়াতের আমির

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বাংলাদেশের জন্য জীবন দিবো, আল্লাহ তায়ালা এই দেশে আমাদের পয়দা করেছেন। তবুও দেশের একমুঠো মাটি কাউকে দেব না। বাংলার আকাশে কালো মেঘ ঘোরাফেরা করতেছে তাই আমাদের সতর্ক থাকতে হবে।

গত রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা মানুষকে ভালোবাসে না, মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ লুণ্ঠন করে তারা ডাকাত। এরা মানুষকে গুম করে, খুন করে। আমরা তাদেরকে চিনি। তাদের নাম বলে আমার মুখ নাপাক করতে চাই না।

তিনি বলেন, ২০২৪ সালে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছেন। প্রায় ২৪ হাজার লোক বন্দি হয়েছে। হাত ও পা কাটা গেছে। মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অবশ হয়ে পড়ে আছে। তারা এমনি এমনি জীবন দেয়নি। তারা দুই ডানা মেলে বলেছিল, বুক পেতেছি গুলি কর। এরা মানুষ নামে বাঁচতে চায়, এরা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়।

জামায়াত আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়, মানবিক বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এদের সঙ্গে আমরা একমত, এরা আমাদের সম্পদ। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই দেশে পুরুষ কিংবা নারী চলাচলের পথে সব জায়গায় নিরাপদে থাকবে।

গৌরনদী উপজেলা জামায়াত আমির মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন- জহির উদ্দিন মোহাম্মদ বাবর – কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির,অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার-কেন্দ্রীয় শূরার সদস্য বরিশাল জেলা আমির, মো: ফখরুদ্দিন খান রাজি -কেন্দ্রীয় শূরার সদস্য গৌরনদী উপজেলা ও আগৈলঝাড়া যৌথ উদ্যোগে উপজেলার আমির ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন -সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার, বরিশাল জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

প্রিন্ট করুন