Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৪ , ১:০৭ অপরাহ্ণ

ফ্রান্সে ভয়াবহ দুর্ঘটনায় নি-হত দুই

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ৪৬ জন যাত্রী নিয়ে ফ্রান্সের দক্ষিণে যাচ্ছিল বাসটি। পোর্তে পিউওমাসের কাছে একটি স্কি রিসর্টে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছেন। ঘটনায় দুই জনের মৃ-ত্যু হয়। আহত হয়েছেন বহু যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানিয়েছে, বাসে যারা ছিলেন তারা সকলেই স্কি রিসর্টে যাচ্ছিলেন। আবহাওয়ার কারণে দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে অন্য গাড়ি পৌঁছাতে পারছে না। সে কারণে উদ্ধারকাজে সময় লাগছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্লিফে ঢুকে যায়। তার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

প্রিন্ট করুন