Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১, ২০২৪ , ২:০৪ অপরাহ্ণ

গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করছে ঢাকা কলেজ ছাত্রদল

লেখকঃ আজকালের কণ্ঠ

বায়েজিদ আহম্মেদ জোনায়েত : ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল,”ক্রিড়াই নিয়ে এগিয়ে চল”স্লোগানে জুলাই গণঅভ্যুত্থান শহীদের স্মৃতিতে টুর্নামেন্টর আয়োজন করছে ঢাকা কলেজ ছাত্রদল। ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তাই টুর্নামেন্ট অংশগ্রহণ জন্য সকল ছাত্রকল্যান পরিষদকে ২ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে ফরম জমা দেওয়ার আহ্বান করা হয়েছে। ফরমের শুভেচ্ছা ফি মাত্র ৫০০ টাকা। এবং উক্ত টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর ২০২৪। টুর্নামেন্টের সার্বিক সাইযোগিতায় মো: সবুর আলী সভাপতি, আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ, কেন্দ্রীয় সংসদ। এবং সার্বিক ব্যবস্থাপনা ঢাকা কলেজ ছাত্রদল।আয়োজক কমিটিতে আছেন।

মোঃ মাহমুদুল হাসান আবির রায়হান মাহবুবুর রহমান খান আব্দুল্লাহ আল-মামুন মোঃ ইব্রাহিম মিয়া মোঃ রোকন উদ্দিন আল ইমরান আনিসুর রহমান মোঃ শফিকুল ইসলাম রবিউল ইসলাম।

খেলার নিয়মাবলী:
১.ঢাকা কলেজস্থ প্রতিটি জেলা ছাত্র কল্যাণ পরিষদ অংশগ্রহণ করতে পারবে।
২. এক জেলার খেলোয়ার অন্য জেলায় দলে অংশগ্রহণ করতে পারবে না।
৩.প্রতিটা দলে সর্বোচ্চ ১৫ খেলোয়ারের নামের তালিকা দিতে হব।
৪. প্রতি ম্যাচ খেলা হবে ১২ ওভারে।
৫. নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হবে।
৬.মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
৭.খেলার ৩০ মিনিট পূর্বের মাঠে অবস্থান করতে হবে.
৮.তারিখ ও সময় কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবে।
প্রাইজ মানি পুরস্কার:
> চ্যাম্পিয়ন ট্রফি
> রানার্স আপ ট্রফি
> ম্যান অফ দ্যা ম্যাচ
> ম্যান অফ দ্যা টুর্নামেন্ট
► সেরা বোলার
▶ সেরা ব্যাটস্ ম্যান

প্রিন্ট করুন