Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, প্রাণী সম্পাদক কর্মকর্তা মাহমুদুল হাসান ফরিদ।

আনসার ভিডিপির কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল,প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম, সমবায় অফিসার আফসানা শাখী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, নুর আলম সেরনিয়াবাত, ফারুক হোসেন মোল্লা সহ প্রমুখ।

প্রিন্ট করুন