Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৪ , ২:৪১ অপরাহ্ণ

নওগাঁর পত্নীতলায় ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃআরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):নওগাঁর পত্নীতলায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৯নভেম্বর) উপজেলার তৌহিদি মুসলিম জনতা জুম্মার নামাজের পর উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠিন দাবী করেন বক্তারা। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের জোর দাবীও জানান তারা।

উক্ত বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত তৌহিদি মুসলিম জনতাদের মাঝে বেশ কয়েকজন আলেম ওলামারা বক্তব্য পেশ করেন।

প্রিন্ট করুন