Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৪ , ৪:৩৮ অপরাহ্ণ

বিওটিএসএফ এর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহ সাহিদ উদ্দিন, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরাম (বিওটিএসএফ) এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়, কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) বেলা ১১ টায় সংগঠনের যাত্রবাড়ী অফিসের উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিওটিএসএফ-এর চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিওটিএসএফ-এর ভাইস-চেয়ারম্যান কেএম আবুল হোসেন, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, মোঃ কুতুব উদ্দিন, শাহ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জাফর (এস.আর জাফর), দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমূখ।

প্রিন্ট করুন