পলাশ সিকদার গোপালগঞ্জ : ঢাকায় জুলাই আগস্ট স্বৈরাচার সরকার বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গোপালগঞ্জে আহত নিহতদের স্মরণে স্মরণ সভায় অনুদান দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।
আন্দোলনে জেলায় ৭ জন নিহত ও ১৮ জন আহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।আজ বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা হল রুমে নি-হত ও আহত পরিবারদের এ আর্থিক অনুদান দেওয়া হয়।এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো,মিজানুর রহমান, সদর হাসপাতালের ডিডি জীবিতেশ বিশ্বাস, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর,সিভিল সার্জন মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির,সরকারি জিপি, পিপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, যমুনা টেলিভিশন ও বাংলাদেশ বেতার গোপালগঞ্জ প্রতিনিধি মো,মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ মফম্ফল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজেড আমিনুজ্জান রিপন সহ বিভিন্ন স্থরেরর কর্মকর্তা বৃন্দ।বক্তারা জুলাই আগস্ট স্মরণ সভায় স্বরন করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গোপালগঞ্জ জেলার নিহতরা হলেন, শহিদ জিল্লুর শেখ, পিতা – হাসান শেখ,শহিদ মোজাহিত মল্লিক,পিতা- সাহাবুদ্দিন মল্লিক, শহিদ আরাফাত মূন্সী, পিতা-স্বপন মূন্সী, ছাবিদ হোসেন পিতা—মো. মাহামুদ হোসেন, মোঃ মঈনুল ইসলাম মাতা-মাহাফুজা বেগম, বাবু মোল্লা,পিতা-মৃত ফারুক, রথিন বিশ্বাস, দানিয়াল বিশ্বাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গোপালগঞ্জ জেলার আহতের মধ্যে ছিলেন,কিবরিয়া, পিতা- কামাল হোসেন, জাপুল, পিতা মৃত হারুন, ইয়াছিন শেখ, পিতা- ইলিয়াস শেখ, নাজিরুল ইসলাম, পিতা-জাহিদুল মুন্সী, শাখায়েত শেখ, পিতা- ওহিদ শেখ, বাবু মিয়া ,পিতা মৃত তোতা মিয়া, রোহিত মিয়া(শিশু), পিতা-বাবু মিয়া ,মো:, রাজু তালুকদার, পিতা- হাসান তালুকদার, জিহাদুল, চাচা- মিন্টু খান, মধুসুধন গোলদার, রাধন গোলদার, রিমন মোল্লা, মাতা- সেলিনা বেগম, ভিুমিকা সরকার,পিতা- বিবেকানন্দ সরকার, ফরিদুল ইসলাম, হামিম বিশ্বাস, পিতা-লুৎফর রহমান, ইদ্রিস আলী,কাজল মিয়া সহ আরো একজন যার বাড়ী ঝিনাইদহ বলে জানা যায়।