Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৪ , ৪:৪০ অপরাহ্ণ

টেকনাফে তিন অপহরণকারী গ্রেফতার ও দুই ভিকটিম উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ চক্রের তিন সদস্য গ্রেফতার সহ দুই ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউপির নতুন পল্লান পাড়া ৪নং ওয়ার্ড এলাকার, নুরুচ্ছালাম (প্রকাশ) রং মিস্ত্রী নুরুল ইসলামের ছেলে সাইফুল (২২), ৩নং ওয়ার্ডের কবিরের স্ত্রী মরিয়ম (৫০) ও একই এলাকার রবিউলের স্ত্রী নাছিমা আক্তার (৩০) ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে টেকনাফ সদরের ৩নং ওয়ার্ড মাঠ পাড়া পাহাড়ি এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এসময় পাহাড়ি অপহরণ কারিদের হাত থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফডব্লিউ, ব্লক নং-৪২ এর আবুল বশরের ছেলে মো. শামসু (৫০) ও একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে আনিসুল ইসলাম (২৮) ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন; টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের পশ্চিমে মাঠ পাড়া রাস্তার মাথায় সড়কের উপর হইতে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী রোহিঙ্গা নাগরিক অপহরণের ঘটনায় টেকনাফ থানার মামলা নং-৭৭/৬৮২, ধারা- 365/34 The Penal Code, 1860 রুজু করা হয়।

তিনি আরো বলেন; মামলাটি রুজু হওয়ার পর এসআই(নিঃ) সনজীব কুমার পালকে মামলাটি তদন্তের ভার অর্পণ করা হয়। এসআই (নিঃ) সনজীব কুমার পাল মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় মোবাইল-৭ ডিউটির অফিসার এসআই (নিঃ) ননি বড়ুয়া ও তার সঙ্গীয় ফোর্স এবং স্থানীয়দের সহায়তায় পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রিন্ট করুন