Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৪ , ৪:৩২ অপরাহ্ণ

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ জন যাত্রী নি-হত

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহ সাহিদ উদ্দিন
স্টাফ রিপোর্টার : কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নি-হতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি সকালে বুড়িচং উপজেলার কালিকাপুর রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয় অন্তত আরও তিন জন। নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

ওসি আজিজুল হক জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।

প্রিন্ট করুন