Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৪ , ৪:৩০ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ শাখাওয়াত হোসেন সোহাগ
নলছিটি ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌরসভার শহরে দুটি হার্ডওয়ারের দোকান থেকে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও আয়না দুয়ার জাল জব্দ করা হয়েছে।

(আজ ২৬ শে নভেম্বর) মঙ্গলবার দুপুর ১টায় সময় নলছিটি পৌরসভার স্কুল রোডে দুটি হার্ডওয়ারের দোকান থেকে এই নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

একই সাথে দুই দোকান মালিকদের ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নলছিটির সহকারী ভূমি কমিশনার সমাপ্তি রায়।

সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে,কেউ যদি কোন দোকানে নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন রাখে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট করুন