Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৪ , ৩:৩১ অপরাহ্ণ

জগন্নাথপুর উপজেলার নতুন নির্বাহী কর্ম-কর্তা যোগদান

লেখকঃ আজকালের কণ্ঠ

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্ম-কর্তা (ইউএনও)হিসেবে মোঃবরকত উল্লাহ যোগদান করেছেন।
২৪ (নভেম্বর)রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জগন্নাথপুর উপজেলায় যোগদান করেন।

এর আগে তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোঃবরকত উল্লাহ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকাকালীন সুনামগঞ্জের জগন্নাথপুর উজেলা নির্বাহী কর্ম-কর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

সঙ্গতঃ দীর্ঘ প্রায় দুই বছর অত্যান্ত সুনামের সহিত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)হিসেবে আল-বশিরুল ইসলাম জগন্নাথপুরে দায়িত্ব পালন শেষে তিনি জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলি হয়েছেন।বর্তমানে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মোঃবরকত উল্লাহ যোগদানের পর উন্নয়নের ধারা আরও প্রসারিত হবে বলে জগন্নাথপুর উপজেলাবাসীর প্রত্যাশা।

প্রিন্ট করুন