বায়েজিদ আহম্মেদ জোনায়েত : অনার্স ১ম বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের মাঝে ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার উপকরণ বিতরণ করে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জেনিন।আগামী কাল অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা উপলক্ষে পরীক্ষাথীদের মধ্যে পরীক্ষার উপকরণ কলম, ফাইল ও স্কেল বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের অন্য নেতাকর্মী মেহেদী হাসান,তানভীর মাতুব্বর, সুমন সিকদার, হাবিবুর রশিদ দীপ্ত। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,আজকে ছাত্ররা হবে আগামী বাংলাদেশ বি- নির্মাণের অন্যতম সারথি।তাদের মেধা, দক্ষতা, নেতৃত বাংলাদেশকে নিয়ে যাবে এক অন্যঅন্য উচ্চতায়।
গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ক্যাম্পাসে ও রাজপথে ছিলো ঢাকা কলেজ ছাত্রদল।এখনো তারা সকল ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুুত।এ সময় তারা বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সাধারণ শিক্ষার্থীদের সহোযোগিতা কামনা করি।এ সময় তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা উল্লেখ করে বলেন, চলমান সংকট সংস্কার ৩১ দফার বিকল্প নেই ।
শিক্ষা, ঐক্য, প্রগতির ছাত্রদলের মুলনীতি। সুতারাং বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির হাত ধরে বাংলাদেশর শিক্ষাকে মূলধারার ফিরে আসবে। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি,সংস্কৃতি সমন্বয় একটি শিক্ষা ব্যবস্থা হবে।
এ সময় জুলাই বিপ্লবে শহীদ ও আহতের স্মরণ করে বলেন, গত ১৭ বছর গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ক্যাম্পাসে ও রাজপথে ঢাকা কলেজ ছাত্রদল রাজপথে লড়াইয়ে করেছে।
বর্তমান ছাত্ররাজনৈতি কি রকম এ সম্পর্কে জানতে চাওয়ায় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস দৈনিক আজকালের কন্ঠকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের মতামতের বাইরে বাংলাদেশ ছাত্রদল কোনো রাজনীতি করবে না ও অতীতেও করেনি।
