শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের জীবনদুয়ারি গ্রামের গরীব অসহায় হাসিনা বেগমের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল গোয়াল ঘর থেকে অভিনব কায়দায় গরু চুরি করে মাংস নিয়ে যায়। চোর চক্র পরবর্তীতে সেই গরুর অবশিষ্ট অংশ শ্রেষ্ঠ অংশ নারী ভুঁড়ি ও চামড়া পার্শ্ববর্তী আনোয়ার হোসেনের মাছের ঘেরে ফেলে রেখে যায় ।
দুর্বৃত্তরা ২৩ নভেম্বর ২০২৪ রাতে গোয়ালঘর থেকে চোরচক্র তিনটি গরুর মধ্য সবচেয়ে বড় গরুটি নিয়ে যায়। গরুর মালিক হাসিনা বেগম জানান প্রতিদিনের মতো ভোরে গোয়াল ঘরে গরুর খাবার দিতে গেলে তিনটি গরুর মধ্য দুইটি গরু দেখতে পান কিন্তু বড় গরুটি দেখতে না পেয়ে আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করলে কিছু দূরে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের মাছের ঘেরের পারে রক্ত দেখতে পান।
হাসিনা বেগমের মেয়ে জামাই ঘেরের পানিতে নেমে খোঁজাখুঁজি করলে গরুর নাড়ি বুড়ি পান এরপর শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ কে ফোন দিলে তিনি তাৎক্ষণিক শরণখোলা থানার সাব ইন্সপেক্টর মোঃ ওমর আলীকে ঘটনাস্থলে পাঠান গরু চুরির পর গরুর মাংস নিয়ে যাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে তদন্ত চলছে তবে চোর চক্রের সদস্যদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসী জানান গত ৫ আগস্ট এর আগেও এরকম ঘটনা ঘটেছে গরিব অসহায় হাসিনা বেগম সংসার চালানোর একমাত্র সম্বল গরু নিয়ে যাওয়ায় তার সংসার চালানো কষ্টসাধ্য হয়ে যাবে তাই প্রশাসন সমাজসেবক বিভিন্ন এনজিও দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে অসহায় হাসিনা বেগমকে সহযোগিতা করেন।

