Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৪ , ৬:০২ অপরাহ্ণ

শরনখোলায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিডিডির আয়োজনে কর্মশালা

লেখকঃ আজকালের কণ্ঠ

এম মোহাম্মদ ওমর : শরণখোলা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজিএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)শরণখোলা ফিল্ড অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রমোশনাল ওয়ার্কশপ অন ইন্টার এজেন্সী গাইডলানের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য সহজ উপায়ে ঝামেলা ছাড়া টয়লেট ও ওয়াশরুম কি ভাবে তৈরি করা যায়। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে কিভাবে কাজ করা যায় সেই সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

২০ নভেম্বর ২০২৪ বুধবার শরণখোলা উপজেলার উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও শরণখোলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি সাংবাদিক ওয়াস এবং স্যানিটেশন নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালাটি পরিচালনা করেন সিডিডির প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ এবং ইসিটি ওয়াস প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ সাব্বির হাসান। সিডিডির পক্ষে আরো উপস্থিত ছিলেন শরণখোলা ফিল্ড অফিসের কর্মকর্তা জন জ্যোতিষ বাড়ৈ এবং মোঃ সরোয়ার জাহান খান।

প্রিন্ট করুন