Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৪ , ৫:৫৭ অপরাহ্ণ

কলেজে না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর শিক্ষকের

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল প্রতিনিধি : : পটুয়াখালীর বাউফলে এক শিক্ষকের বিরুদ্ধে কলেজে উপস্থিত না থেকে হাজিরা খাতায় কার্যদিবসের অগ্রিম স্বাক্ষর করার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম নাজনিন আক্তার নাজমা। তিনি বাউফলের ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার মহিলা ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক। ( ২১ নভেম্বর )বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে প্রমাণ পাওয়া জায়।

গত দুই মাসে ৭ দিন কলেজে এই শিক্ষকের অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়ে দেখা যায়,আজও অনুপস্থিত অভিযুক্ত কলেজ শিক্ষক। তবে হাজিরা খাতায় তার আজকের তারিখে রয়েছে স্বাক্ষর,যা তিনি আগেরদিন (২০ নভেম্বর) বুধবার করেছেন।

অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঔই কলেজের অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ অহিদুজ্জামান সুপন। তিনি বলেন, নাজনিন আক্তার নাজমা আজকে কলেজে অনুপস্থিত, কিন্তু গতকাল তিনি হাজিরা খাতায় আজকের দিনের স্বাক্ষর করে গেছেন। আজকে কলেজে এসে আমি হাজিরা খাতায় বিষয়টি দেখলাম।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে মুঠোফোনে যোগাযোগ করলে অভিযুক্ত শিক্ষক নাজনিন আক্তার নাজমা বলেন আজকের তারিখে তিনি হয়তো ভুল করে স্বাক্ষর করে ফেলেছেন, এবং প্রায়ই কলেজে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর থাকার প্রসঙ্গে তিনি বলেন,আমি গত এক মাসে একদিন অনুপস্থিত ছিলাম কলেজে।

গত ২০০৪ সালের ( ২ এপ্রিল ) যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক হিসেবে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার মহিলা ডিগ্রি কলেজে যোগদান করেন নাজনিন আক্তার নাজমা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ওবায়দুর রহমান বলেন, অগ্রিম স্বাক্ষর করার কোন সুযোগ নেই, সে এসে সকালেই স্বাক্ষর করবেন এটাই তো নিয়ম। যদি তিনি সই করে থাকেন সেটাতো অপরাধ। ঘটনার সত্যতা পেলে অবশ্যই কলেজ অধ্যক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা পাওয়া গেলে এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কলেজ সভাপতি,অ্যাডভোকেট, মুজাহিদুল ইসলাম শাহিন।

প্রিন্ট করুন