Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৪ , ৪:০২ অপরাহ্ণ

ঢাকা মহাসড়কের পানি প্রবাহ খাল ও কালভার্টের মুখ বন্ধ করে প্রভাবশালী মহলের স্থাপনা তৈরির পায়তারা

লেখকঃ আজকালের কণ্ঠ

মাহবুব আলী, কেরানীগঞ্জ ( ঢাকা) সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশ ঘেঁষে ঢাকা মহাসড়কের তলদেশ থেকে পানি প্রবাহ খাল ও কালভার্টের মুখ বন্ধ করে দিয়ে প্রভাবশালী মহলের স্থাপনা তৈরির পায়তারা করছে। প্রতিকার পেতে এলাকাবাসীর ইউ এন ওর কাছে অভিযোগ করেন। প্রভাবশালী মহল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আইনের তোয়াক্কা না করে ট্রাক ও মাহিন্দ্রা দিয়ে ইটের সিপটিন ও বালি ফেলে পানি প্রবাহের খালের মুখ ও কালভার্টের পানি চলাচল বন্ধ করে দিয়েছে।

রাজেন্দ্রপুর সরকারি খালের সাথে আব্দুল্লাহপুর, করেরগাও, রাজেন্দ্রপুর, ধীতপুর, ভাগনা, বাঘৈর, ঢাকা ওয়াসা ও শুভাঢ্যা সহ প্রায় দশটিরও বেশি খালের সংযোগ রয়েছে। জোয়ার ভাটা, বর্ষা সহ জলাবদ্ধতার পানি প্রবাহের জন্য সড়ক ও জনপথ বিভাগ ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে এই ডাবল লাইনের কালভার্ট নির্মাণ করেছে। বর্তমানে প্রভাবশালী মহল খাল ও কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ করার জন্য ইট, বালি ও নির্মাণ সামগ্রী মৌজুদ করছে। কালভার্ট বন্ধ হলে এলাকাবাসীর জলাবদ্ধতায় পড়ার আশংকা দেখা দিবে। এ ঘটনা ভুক্তভোগী এলাকাবাসীরা পানি প্রবাহ খাল ও কালভার্ট দখল ও ভরাট মুক্ত রাখতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়ার কাছে মৌলিক অভিযোগ জানান।

এব্যপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কালভার্টের মুখ বন্ধ করার ঘটনায় এলাকাবাসীদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট করুন