Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৪ , ৩:৪০ অপরাহ্ণ

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ঢাকার গুলশোনে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।

প্রিন্ট করুন