Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৪ , ১১:৩২ পূর্বাহ্ণ

কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাংগঠনিক সমাবেশ করলো বিএনপি

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: দোলন ঢালী,স্টাফ রিপোর্টার : কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ২নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ বুধবার (২০ নভেম্বর) বিকালে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছ।

সভায় বিএনপি নেতা মো. শফিকুল হক পনির সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা তারেক আনাম সুমন, কামরুজ্জামান কাজল তালুকদার, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা,স্বেচ্ছাসেবক দলনেতা নাসির উদ্দিন আহমেদ রতন, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান লিটু, মো. আল আমিন হাওলাদার, বিএনপি নেতা আরিফ সিকদার, পৌর শ্রমিক দল সভাপতি মোঃ নাসির উদ্দিন মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, যুবদল নেতা জেমস জানিব,সাবেক ছাত্রদল নেতা গাজী মো: তানজিল।

কর্মী সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে ওই পরিবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে পাবে।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর বিএনপি নেতা গাজী মো. কাউসার প্রমুখ।

প্রিন্ট করুন