Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২০ , ৭:০৪ অপরাহ্ণ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর

লেখকঃ আজকালের কণ্ঠ

ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর (শনিবার) এবং পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ অক্টোবর অনুষ্ঠিত (সোমবার) হবে।

রোববার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভা শেষে সচিব সাংবাদিকদের জানান, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না।

এছাড়া প্রশাসকের মেয়াদ শেষ হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন করা হবে বলেও জানান সচিব।

এর আগে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা শুরু হয়। সভায় সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন