Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২০, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃবশির গাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজীর বিরুদ্ধে ১৯-১১-২০২৪ ইং (রোজ: মঙ্গলবার) বাউফল উপজেলা চত্বরে এবং বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মূল ফটোকে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ছাত্র ছাত্রীরা। তারা গণমাধ্যমকে জানিয়েছেন বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছেন তিনি নিয়োগ বাণিজ্য টিয়ার কাবিখা প্রকল্প দুর্নীতি, অনিয়ম, অত্যাচার সহ অনেক অভিযোগ তুলে ধরেন ছাত্র-ছাত্রীরা।

এই ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তাসরিফ মুনতাসির, রুহুল আমিন এবং আয়শাতুন্নেসা প্রমুখ বলেন কিছুদিন আগে ইলিশের অবরোধ থাকা সত্ত্বেও তেতুলিয়ার পারে দিন দুপুরে ইলিশ বিক্রি হয়েছে অথচ ইউএনও প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা নেয়নি, কোন অভিযান টিম নিয়ে কাজ করেননি, ছাত্র-ছাত্রীরা আরো বলেন ইউএনও বশির গাজী কে ১০দফা দাবি দিয়েছিল এই দাবি না মেনে ছাত্র-ছাত্রীদের না ডেকে আওয়ামীলীগের দোসর সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুষ্টিমেয় সাংবাদিকদের নিয়ে আঁতাত করে দুর্নীতি করছেন এই বাউফলে।

ছাত্র-ছাত্রীরা বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় হয় ছাত্র জনতার এই বাউফলে কোন দুর্নীতিবাজ স্বৈরশাসকের ঠাই নেই, এই ইউএনও বশির গাজীর বারবার বদলির চিঠি হলেও কিভাবে তিনি বাউফলে আবার কর্মরত থাকেন, দুই দিনের সময় দিয়েছেন ছাত্র-ছাত্রীরা বাউফল থেকে চলে না গেলে বিক্ষোভ ও কর্মসূচি চলমান থাকবে সামনের সপ্তাহের রবিবার তিনি চলে গেলে আনন্দ মিছিল করবেন আর যদি তিনি চলেনা যায় তাহলে ছাত্র জনতা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও সহ বিচারের দাবি করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রিন্ট করুন