
মো: নাসির খান : ভেদরগঞ্জের সখিপুরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নাসির গোলদারের বাড়িতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।১৭ নভেম্বর (রবিবার) রাত ১১:৩০ টায় জিকু মুন্সি তার দলবল নিয়ে চরভাগা ১ নং ওয়ার্ডের নাসির গোলদারের বাড়িতে হুমকি দেয়।
এসময় নাসির গোলদারের ভাই আবু গোলদার বিদেশ থেকে জিকু মুন্সির বাবার ছবি ফেসবুকে পোষ্ট করার কারণে জিকু মুন্সি ৩০-৩৫ জন লোক নিয়ে নাসির গোলদার ও তার পরিবারের লোকজনকে হুমকি প্রদান করে।
ভুক্তভোগী নাসির গোলদার বলেন, রাত ১১ টার পর জিকু মুন্সি সহ সালাউদ্দিন প্রধানিয়া, মান্নান বেপারী, বাসেত হাওলাদার, রাসেল গাজী, মিজান চকিদার সহ ৩০-৩৫ জন লোক নিয়ে আমার বাড়িতে আসে। আমার ভাই আবু গোলদার বিদেশ থেকে জিকু মুন্সির বাবার ছবি ফেসবুকে পোস্ট দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে জিকু মুন্সি আমার বাড়িতে এসে আমাকে হুমকি ধুমকি এবং মারার জন্য উদ্বুদ্ধ হয়। পরে আমার ভাইয়ের হয়ে আমি জিকু মুন্সির কাছে ক্ষমা চাই। এছাড়াও আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেবের কাছে এ অন্যায়ের বিচার চাই।
,স্থানীয় বিএনপি’র সভাপতি আহমেদ ঢালী বলেন, নাসির গোলদারের ছোট ভাই আবু গোলদার বিদেশ থেকে জিকুর বাবার আওয়ামীলীগ সম্পৃক্ত একটি ছবি ফেসবুকে পোস্ট করেছে বলে আমি শুনেছি। সেই ঘটনাকে কেন্দ্র করে জিকু উৎত্তেজিত হয়ে নাসির গোলদারের বাড়িতে গিয়ে হুমকি দেয়। পরে ভুল বোঝাবুঝির অবসান হলে বিষয়টি মিমাংসা হয়ে যায়।
এ বিষয়ে জিকু বলেন, নাসির গোলদারের ছোট ভাই আবু গোলদার আমার বাবার নামে ফেসবুকে একটি পোস্ট দেন। সেই ব্যাপারে আমি নাসির গোলদারের সাথে কথা বলতে যাই যে, তার ছোট ভাই আমার বাবার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তখন নাসির গোলদার বলেন, তার ভাইকে সে শাসন করবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা চলে আসি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।
আপনার মতামত লিখুন :