Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২০, ২০২৪ , ১১:০৭ পূর্বাহ্ণ

পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে যারা গুজব রটাচ্ছে তারা দেশের শত্রু – স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

জাহেদ কায়সার ,চট্টগ্রাম : স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন , সম্প্রতি পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে ।এই জাহাজটা মিডল ইস্ট থেকে এসেছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে সেখান থেকে আমাদের দেশে আসছে।

আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করবো? আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু-এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দিবো না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন , আমাদের যে ভুল হয় না, তা না। আমাদের ভুল হলে ধরিয়ে দেবেন। আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না। যেটা ঘটে নাই, ওইটা বলবেন না।পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো মিথ্যা প্রচার করছে। আপনাদের কাছে অনুরোধ-মিথ্যা সংবাদ দিবেন না।

৫ আগষ্ট সরকার পতন পরবর্তী হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া মামলায় কাউকে হেনস্তার শিকার না হয়, সেদিকে সরকার সজাগ রয়েছি। এ সম্পর্কে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এরকম যাদের আছে কাউকে কি ধরা হইছে? মামলা তো পুলিশ, র‍্যাব, আর্মি, আনসার দেয়নি। পাবলিক দিয়েছে। এজন্য আপনি যে কোনো হেনস্তার শিকার হননি এজন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা। আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন জনগণ দিচ্ছে ১০টা নাম ৫০টা বেনাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এ ব্যাপারে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই।এ সময় পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, র‌্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন