Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৪ , ২:৫১ অপরাহ্ণ

শরীয়তপুর গোসাইরহাটে নতুন ভোটার ফরম জমা দিতে গিয়ে দুই রোহিঙ্গা ও এক দালাল আটক হয়েছে।

লেখকঃ আজকালের কণ্ঠ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি : গত সোমবার বিকেল ৪ঘটিকায় গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন-কক্সবাজারের টেকনাফ উপজেলার বালুখালি ১১ নং ক্যাম্পের আবুল ফকির আহমেদ এর ছেলে মো.ইয়াসিন(২১), ও কক্সবাজার জেলা টেকনাফ উপজেলার ধমদমিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে মো. হোসেন (২৮)। এছাড়াও সাজানো পিতা দালাল মো.আহসান উল্লাহ (৫৮) গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মধ্যা দেওয়ানপাড়া এলাকার মৃত কালিম উদ্দিন এর ছেলে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইয়াসিন ২০১৮ সালে মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশ প্রবেশ করে। তারপর আজকে গোসাইরহাটে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আসেন।অন্যদিকে হোসেন বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রাম এলাকা থেকে থেকে চারদিন আগে কক্সবাজার সদরে আসে।এবং দলালারে সাথে যোগাযোগ করে আজ আজ সকালে গোসাইরহাট উপজেলায় কোদালপুরের দালালের বাড়িতে আসে এবং বিকেলে ভোটার হওয়ার জন্য ঐ দালাল কে বাবা পরিচয় দিয়ে আবেদন করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো.আবু দাউদ জানান, ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ, বিদুৎ বিল, বাবা-মায়ের আইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে সোমবার বিকাল ৪টার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসে আসে। সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে ধরা পড়ে তারা। তখন স্থানীয় ওই আহসান উল্লাহ তাদের সঙ্গে ছিলেন। আটক তিনজনকে সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম , প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় একটি মামলার নেয়ার প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

প্রিন্ট করুন