গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বরিশালের গৌরনদীতে ক্লিন গ্রীন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিডি ক্লিনিকের যৌথ উদ্যোগে থানা কম্পাউন্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাজিব হোসেন, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান, ফখরুল হাসান তানভীর, বিডি ক্লিনিকের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, জেলা সমন্বয়ক পলাশ তালুকদার, সহ সমন্বয়ক ইলিয়াস, উপজেলা সমন্বয়ক সাগর মিয়া।