Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৪ , ১০:৩৯ পূর্বাহ্ণ

বাগেরহাটে নব নির্বাচিত আইন কর্মকর্তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলার জেলা ও দায়রা জর্জ আদালত ও এর আধীন আদালতের এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৫৩ জন আইন কর্মকর্তা নিয়ােগ করা হয়েছে।

বাগেরহাটে জেলা ও দায়রা জর্জ আদালতে নতুন আইন কর্মকর্তা (পিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন বাগেরহাট শহরের হরিণ খানা এলাকার মৃত ঃ মহিউদ্দিন মুনছুর খোকনের ছেলে অ্যাডভোকেট মাহাবুব মোরর্শেদ লালন। বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সন্তান ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের এক সময়ের ছাত্রদলেরনেতা মাহাবুবুর রহমান লালন।

নারী শিশু নির্যাতন ট্রাইবুনালে আইন কর্মকর্ত হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট হাওলাদার এ মান্না, এম এ ওয়াদুদ মুক্তা, শাহিনা আক্তার ও মোঃ জোবায়ের শেখ।জেলা ও দায়রা জর্জ আদালতের অতিরিক্ত আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আজাহার আলী হাওলাদার, মোঃ আসাদুর রহমান, মোঃ আলতাপ হোসেন সহ ৪৫ জনকে সহকারি আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

নব নির্বাচিত আইন কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি মোঃ হারুন আল রশীদ, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।

প্রিন্ট করুন